ঢাকা, সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, স্থানীয় সময়: ০২:১৭:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

খুলনায় নিষিদ্ধ আ’লীগের কার্যক্রম প্রতিরোধে তৎপর পুলিশ, গ্রেফতার ২ আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার

| ৩১ ভাদ্র ১৪৩১ | Sunday, September 15, 2024

শাফি মুদ্দাসির খান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার পর রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের একটি দল।ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

পুলিশ সুপার আহমেদ মুঈদ প্রথম আলোকে বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৬৫টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪৭টিই হত্যা মামলা। বেশির ভাগ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।