ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, স্থানীয় সময়: ০১:৫০:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

খুলনায় নিষিদ্ধ আ’লীগের কার্যক্রম প্রতিরোধে তৎপর পুলিশ, গ্রেফতার ২ আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার

রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার

| ৩১ ভাদ্র ১৪৩১ | Sunday, September 15, 2024

গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, একদল লোক গতকাল বিকেলে নিউ ইস্কাটনের একটি বাড়ি দখল করতে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমের ছালাম ও হুমায়ুন রশিদ। এ ঘটনায় রমনা থানায় মামলা করেছেন বাড়ির মালিক কুতুব উদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, আসামিরা গতকাল একটি ট্রাকে এসে বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করেন। বাড়িটি ১৯৫৬ সালে তৈরি করা। হঠাৎ আসামিরা এসে বাড়িটি তাঁদের বলে দাবি করেন। আসামিরা এর আগেও একবার বাড়িটি দখলের চেষ্টা করেছিলেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আসামিরা বাড়িটি দখলের চেষ্টা করছিলেন। এ ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।