ঢাকা, সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ০২:১৯:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

খুলনায় নিষিদ্ধ আ’লীগের কার্যক্রম প্রতিরোধে তৎপর পুলিশ, গ্রেফতার ২ আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার

বন্দুক সহিংসতায় অধিকহারে আমেরিকান শিশু-কিশোর প্রাণ হারাচ্ছে

| ২৯ আশ্বিন ১৪২৮ | Thursday, October 14, 2021

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় শিশু- কিশোররা অধিকহারে প্রাণ হারাচ্ছে। সোমবার এসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে এ কথা বলা হয়।
গান ভায়োলেন্স আর্কাইভ নামক ওয়েবসাইটকে উদ্ধৃত করে এপি’র খবরে আরো বলা হয়েছে, আমেরিকায় ২০১৯ সালে ১৭ কিংবা তার চেয়ে কম বয়সী ৯৯১ জন বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছে।
এ সংখ্যা ২০২০ সালে বেড়ে হয়েছে এক হাজার ৩৭৫ জন। চলতি বছর পরিস্থিতি আরো মারাত্মক রূপ নিয়েছে। সোমবার পর্যন্ত বন্দুক সহিংসতায় ঝরে গেছে এক হাজার ১৭৯ তরুণ প্রাণ। আহত হয়েছে তিন হাজার ২৯২ জন।
দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডাটাও এ খবরকে সমর্থন করে। এফবিআইয়ের ২৮ সেপ্টেম্বরে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ১৯ কিংবা তারচেয়ে কমবয়সী হত্যার সংখ্যা ২১ শতাংশ বেড়েছে।