ঢাকা, নভেম্বর ১৩, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩, স্থানীয় সময়: ০৫:২৩:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে ৪ লক্ষ মার্কিনীর চাকরি হারানোর ঝুঁকি নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের; নিখোঁজ শতাধিক শুল্কারোপের হুমকিতে ট্রাম্পের সাথে সাক্ষাত করতে যুক্তরাষ্ট্রে জাস্টিন ট্রুডো ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪১ হাজার ১৮২ রোমানিয়ার বন্যায় ৪ জনের মৃত্যু

ইরান পরমাণু কূটনীতি ব্যর্থ হলে প্রস্তুত থাকার নির্দেশ বাইডেনের

| ২৬ অগ্রহায়ন ১৪২৮ | Friday, December 10, 2021

ওয়াশিংটন: ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফদের ‘অতিরিক্ত পদক্ষেপের’ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ভিয়েনায় এ আলোচনা শুরু হয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, ‘ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাইডেন সে ক্ষেত্রে তার স্টাফদের প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা অবশ্যই অন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করবো।’
সাকি আরো বলেন, ‘আমাদের কোন পছন্দ না থাকলেও আমরা অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করবো।’
ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে সর্বশেষ দফার আলোচনা গত সপ্তাহে শুরু হয়েছে। এ বছরের গোড়ার দিকে ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনার অগ্রগতি থেমে যাওয়ায় এতে অংশগ্রহণ করা পশ্চিমা দেশগুলো তেহরানকে দায়ী করায় ৩ ডিসেম্বর এ আলোচনায় ভাটা পড়ে।
আন্তর্জাতিক কূটনীতিকরা গত বৃহস্পতিবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনা শুরু করেন এবং বৈঠকের সভাপতি তেহরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি রক্ষার ‘জোরদার প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানান।
২০১৫ সালের চুক্তিতে অংশ নেয়া দেশগুলোর (ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, ইরান ও রাশিয়া) প্রতিনিধি দলের প্রধানরা ভিয়েনার এ আলোচনায় উপস্থিত ছিলেন।
আগামী দিনগুলোর আলোচনায় পরোক্ষভাবে আমেরিকার প্রতিনিধির অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।