ঢাকা, সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩, স্থানীয় সময়: ১৯:১৯:২৬

এ পাতার অন্যান্য সংবাদ

হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে ৪ লক্ষ মার্কিনীর চাকরি হারানোর ঝুঁকি নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের; নিখোঁজ শতাধিক শুল্কারোপের হুমকিতে ট্রাম্পের সাথে সাক্ষাত করতে যুক্তরাষ্ট্রে জাস্টিন ট্রুডো ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪১ হাজার ১৮২ রোমানিয়ার বন্যায় ৪ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের; নিখোঁজ শতাধিক

| ১৬ অগ্রহায়ন ১৪৩১ | Saturday, November 30, 2024

ঢাকা : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার নদীতে গতকাল শুক্রবার ২শ’ যাত্রী স্থানীয় একটি বাজারে যাওয়ার নদীর তীরে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত এবং ১শ’রও বেশি নিখোঁজ রয়েছে। যাত্রীদের বেশিরভাগই মহিলা। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নাইজেরিয়ার আবুজা থেকে এএফপি এই খবর জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র মুখপাত্র ইব্রাহিম অদু এএফপি’কে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবারমুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, উদ্ধারকারীরা শুক্রবার সন্ধ্যায় নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেছেন ১২ ঘন্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চি করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবেগেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌকাই ওইসব অঞ্চলের চলাচলের একমাত্র বাহন।