ঢাকা, আগস্ট ১৫, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩, স্থানীয় সময়: ১৪:১৬:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক দেশের প্রতি জেলায় প্রতিষ্ঠা করা হচ্ছে ‘শিশু স্বর্গ’: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

| ৩১ শ্রাবণ ১৪৩৩ | Saturday, August 15, 2026

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয় আর ভারতের উচিত সেই সুযোগ কাজে লাগানো বলে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। (১৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমাতে ভূমিকা রাখতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘আমি বলি, যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগ তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা, ঠিক আছে?’

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে। কিন্তু যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।’

তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ভারত যেন বিষয়টি মনে রাখে-এটাই বাংলাদেশের প্রত্যাশা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, দুই দেশের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। ভারত ও অন্যান্য দেশে সম্ভাব্য সফরও এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।