ঢাকা, সেপ্টেম্বর ২০, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ১৬:১০:৫৮

এ পাতার অন্যান্য সংবাদ

হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে ৪ লক্ষ মার্কিনীর চাকরি হারানোর ঝুঁকি নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের; নিখোঁজ শতাধিক শুল্কারোপের হুমকিতে ট্রাম্পের সাথে সাক্ষাত করতে যুক্তরাষ্ট্রে জাস্টিন ট্রুডো ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪১ হাজার ১৮২ রোমানিয়ার বন্যায় ৪ জনের মৃত্যু

ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া : সার্গেই ভার্সিনিন

| ৪ ফাল্গুন ১৪২৯ | Thursday, February 16, 2023

মস্কো: ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া । তবে এতে কোন পূর্বশর্ত থাকবে না। বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করে এ আলোচনা হবে।
রুশ ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ভার্সিনিন জেভেজডা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।
খবর বার্তা সংস্থা তাসের।
টিভি চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত এই সাক্ষাতকারে সিনিয়র এই কূটনীতিক আরো বলেন, আলোচনার মাধ্যমে যে কোন শত্রুতা শেষ হয়। স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি। আমরা এ ধরনের আলোচনার জন্যে প্রস্তুত। তবে এসব আলোচনায় কোন পূর্বশর্ত থাকবে না। বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা হবে।
তিনি বলেন, সিদ্ধান্তগুলো কিয়েভ ঠিক করে না। এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয়। প্রাথমিকভাবে  ওয়াশিংটন ও ব্রাসেলসে, সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এ ধরনের আলোচনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে ভার্সিনিন বলেন, এটি আমাদের ওপর নির্ভর করছে না। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন মি. বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও জ্ঞানী হতেন, আমি তাকে ও তার সাঙ্গপাঙ্গদের বুঝাচ্ছি।