ঢাকা, অক্টোবর ২, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ২৩:৫২:২২

এ পাতার অন্যান্য সংবাদ

হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার অভিযান অব্যাহত, অলৌকিক আশায় স্বজনরা আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে ৪ লক্ষ মার্কিনীর চাকরি হারানোর ঝুঁকি নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের; নিখোঁজ শতাধিক শুল্কারোপের হুমকিতে ট্রাম্পের সাথে সাক্ষাত করতে যুক্তরাষ্ট্রে জাস্টিন ট্রুডো ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪১ হাজার ১৮২ রোমানিয়ার বন্যায় ৪ জনের মৃত্যু

ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান

| ৯ চৈত্র ১৪২৯ | Thursday, March 23, 2023

ভিয়েনা : জাতিসংঘ পরমাণু সংস্থার প্রধান বুধবার বলেছেন, ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ রয়ে গেছে। এই মাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্ল্যান্টটির সংযোগ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাম্পগুলো চালানোর জন্য একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন যা পারমাণবিক জ্বালানির চুল্লির পুলগুলোকে শীতল করতে পানি প্রবাহিত করে থাকে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির মতে, ৯ মার্চ রাশিয়ার হামলার পর থেকে প্ল্যান্টটি একটি একক ব্যাকআপ পাওয়ার লাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এটি ‘সংযোগ বিচ্ছিন্ন এবং মেরামতাধীন অবস্থায় রয়েছে।
গ্রোসি বুধবার এক বিবৃতিতে বলেন, ‘জেডএনপিপি’তে পারমাণবিক নিরাপত্তা একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে।’
এমন পরিস্থিতিতে ‘আমি আবারো প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তা এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য সকল পক্ষ থেকে প্রতিশ্রুতিদানের আহ্বান জানাই।’