ঢাকা, অক্টোবর ১৪, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ১৪:৪৪:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত : স্বাস্থ্য উপদেষ্টা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন : ক্রীড়াঙ্গনে নতুন দিনের স্বপ্ন এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়, আনচেলত্তি বললেন, ‘প্রাপ্য ছিল না’ মেহজাবিনের এই শাড়ির দাম কত, জানেন? সুপার এইটে বাংলাদেশ জেলজীবনের স্মৃতি যার জন্য তুলে রেখেছেন পরীমনি স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিব : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন

২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু

| ৩০ আশ্বিন ১৪২৯ | Saturday, October 15, 2022

ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জন মারা গেছে। আগের দিন এই রোগে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৯৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। আজ কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ।
আজ ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৪৫  জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১১ জন। শনাক্তের হার ৬ দশমিক ৪৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।