ঢাকা, সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ১৯:২১:৩৭

এ পাতার অন্যান্য সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত : স্বাস্থ্য উপদেষ্টা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন : ক্রীড়াঙ্গনে নতুন দিনের স্বপ্ন এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়, আনচেলত্তি বললেন, ‘প্রাপ্য ছিল না’ মেহজাবিনের এই শাড়ির দাম কত, জানেন? সুপার এইটে বাংলাদেশ জেলজীবনের স্মৃতি যার জন্য তুলে রেখেছেন পরীমনি স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিব : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন

জেলজীবনের স্মৃতি যার জন্য তুলে রেখেছেন পরীমনি

| ২৪ চৈত্র ১৪৩০ | Sunday, April 7, 2024

পরীমনি

পরীমনিফেসবুক থেকে

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি শেষে পুরোদমে কাজে মন দিয়েছেন। কলকাতার অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট আর ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপটা কথা বলছেন পরী। আর সেসব লুফে নিচ্ছে ওপার বাংলার গণমাধ্যমগুলো।
এবার পরীর নতুন এক সাক্ষাৎকার সামনে এল। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন ‘ফেলুবক্সী’র লাবণ্য। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণর কথা।
এখনো প্রেমে বিশ্বাস আছে কি না, প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সবকিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’

 

পরীর ব্যক্তিগত জীবন, অর্থাৎ জেলজীবনের প্রসঙ্গও উঠে আসে আলাপচারিতায়। পরী বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’

চিত্রনায়িকা পরীমনি

চিত্রনায়িকা পরীমনি
ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া

সত্যিকার অর্থে ছেলের নাম কী? সাক্ষাৎকারে সেটিও খোলাসা করলেন পরী। নায়িকা বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজে–কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।’

 

নানাভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’
টলিউডে আরও সিনেমা করা প্রসঙ্গে পরী বলেন, ‘আমি তো চাই কাজ পুরোদমে করতে। কিন্তু পদ্মকে সময় দিতে চাই আরেকটু। ও এখন কথা বলার চেষ্টা করছে। ছেলের এই সময়ে তার কাছে থাকতে চাই।’