ঢাকা, নভেম্বর ৫, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩, স্থানীয় সময়: ১৬:১৫:৩৪

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

পরাণ রহমান (মরণোত্তর) বেগম রোকেয়া পদক পেলেন

| ২৬ অগ্রহায়ন ১৪২৮ | Friday, December 10, 2021

ঢাকা: নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অসামাণ্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ এবার বেগম রোকেয়া পদক ২০২১ পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’ প্রতিষ্ঠাতা মরহুম শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর)।
গতকাল বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক বিতরণ করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তাঁর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।  পরাণ রহমানের পক্ষে তাঁর বড় মেয়ে পারভীন মাহমুদ এফসিএ পদক গ্রহণ করেন।
পরাণ রহমানের নাতি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ জানান, শামসুন্নাহার রহমান পরাণ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে স্ব-প্রণোদিত হয়ে সমাজ সেবায় আতœনিয়োগ করেন। সমাজ সেবা এবং নারী উন্নয়নের ব্রত নিয়ে তিনি স্বাধীনত্তোর যুদ্ধ বিধস্ত দেশে চট্টগ্রামে প্রথম রেজিস্টার্ড এনজিও ‘ঘাসফুল’ প্রতিষ্ঠা করেন। তিনি সারাজীবন সুবিধাবঞ্চিত বিশেষ করে অবহেলিত ও দরিদ্র নারী এবং ক্ষুধার্ত শিক্ষাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করে গেছেন।
তিনি সমাজ ও নারী উন্নয়ন এবং নানামূখী জনকল্যাণমুলক কাজের বদৌলতে চট্টগ্রামে ‘পরাণ আপা’ নামে পরিচিত ছিলেন।
তিনি ১৯৪০ সালে ১ জুন জন্মগ্রহণ করেন এবং ১৮ ফেব্রুয়ারি ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।