ঢাকা, আগস্ট ১৫, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩, স্থানীয় সময়: ১৮:৪৫:৪৭

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

| ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ | Wednesday, May 24, 2023

ঢাকা: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন । বিমান বাহিনীকে আরো এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।