ঢাকা, সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ১২:২৫:২২

এ পাতার অন্যান্য সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত : স্বাস্থ্য উপদেষ্টা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন : ক্রীড়াঙ্গনে নতুন দিনের স্বপ্ন এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়, আনচেলত্তি বললেন, ‘প্রাপ্য ছিল না’ মেহজাবিনের এই শাড়ির দাম কত, জানেন? সুপার এইটে বাংলাদেশ জেলজীবনের স্মৃতি যার জন্য তুলে রেখেছেন পরীমনি স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিব : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন

| ২৮ অগ্রহায়ন ১৪৩০ | Tuesday, December 12, 2023

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৩ জন ও ঢাকার বাইরে ১ জন।  আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪১৩ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১০৩ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১০ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪৫৬ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫৩ জন।  এর মধ্যে ঢাকা সিটির ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৬৪ জন।