ঢাকা, অক্টোবর ২, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ১৫:৪৯:১৩

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

ভ্যাট সচেতনতায় গুরুত্ব দিয়ে এবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হবে

| ২৬ অগ্রহায়ন ১৪২৮ | Friday, December 10, 2021

ঢাকা : ‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই শ্লোগানকে সামনে রেখে এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। ১০ ডিসেম্বর শুক্রবার ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তবে কোভিড পরিস্থিতির কারণে এবার ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে কেন্দ্রিয়ভাবে সেমিনারের আয়োজনসহ ভ্যাট অফিসগুলোতে বিশেষ সেবা দেয়া হবে।
ভ্যাট দিবস নিয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) আব্দুল মান্নান সিকদার বাসসকে বলেন, এবার কোভিড পরিস্থিতির কারণে ভ্যাট দিবসে অনেক কর্মসূচি বাতিল করা হলেও কেন্দ্রিয়ভাবে সেমিনার ছাড়াও সকল ভ্যাট অফিসে করদাতাদের বিশেষ সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে করদাতাদের মধ্যে ভ্যাট সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এছাড়া, ১০ ডিসেম্বর শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়া জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃক উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে।