ঢাকা, আগস্ট ১৭, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩, স্থানীয় সময়: ০৭:০২:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৯

| ৫ অগ্রহায়ন ১৪২৯ | Saturday, November 19, 2022

ছবি: আব্দুল গনি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ৫৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২২৬ জন মারা গেছেন। আর চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৬১ জনে। তাদের মধ্যে ১৮ হাজার ৪১০ জন ঢাকার বাইরের।

 

চলতি বছর ডেঙ্গুতে ঢাকায় ১৩৫ জন, কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ৩০ জন, বরিশালে ১০ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহী ৪ জন, নড়াইলে ২ জন এবং নরসিংদী, কুষ্টিয়া, পাবনা, বাগেরহাট, খাগড়াছড়ি, বগুড়া, মাদারীপুর ও ফেনীতে ১ জন করে মারা গেছেন।