ঢাকা, নভেম্বর ১৯, ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩, স্থানীয় সময়: ১৫:৫৭:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত : স্বাস্থ্য উপদেষ্টা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন : ক্রীড়াঙ্গনে নতুন দিনের স্বপ্ন এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়, আনচেলত্তি বললেন, ‘প্রাপ্য ছিল না’ মেহজাবিনের এই শাড়ির দাম কত, জানেন? সুপার এইটে বাংলাদেশ জেলজীবনের স্মৃতি যার জন্য তুলে রেখেছেন পরীমনি স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিব : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন

করোনায় আরও ২১ আক্রান্ত

| ২৪ পৌষ ১৪২৯ | Saturday, January 7, 2023

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২২ জন। সংক্রমণ কমেছে দশমিক ০৭ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৪৬ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৩৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৩৭০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৬০ শতাংশ।