ঢাকা, সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, স্থানীয় সময়: ১৮:২০:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা

| ৩১ শ্রাবণ ১৪৩৩ | Saturday, August 15, 2026

আজ সকালে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।ছবি: বাসসরাঙ্গামাটি : জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১হাজার ৩শ’ পরিবারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

এ সময় রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আযম শফি, যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, ৭ নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা প্রদানকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম বলেন, প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত  মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে, তা আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সরকারের এ সহায়তা পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকায় দুর্যোগ কবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে পৌঁছে দেয়া হবে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষ খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।