ঢাকা, নভেম্বর ১৯, ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩, স্থানীয় সময়: ০৩:৪২:৪৯

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

বাংলাদেশ বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায় : মোমেন

| ২৪ পৌষ ১৪২৯ | Saturday, January 7, 2023

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ মূল পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে বিশ্ব শান্তি ও টেকসই আঞ্চলিক স্থিতিশীলতা দেখতে চায়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শান্তি মশাল জ্বালিয়ে তিন দিনব্যাপী ‘পিস রান বাংলাদেশ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের মোমেন বলেন, ‘আমরা বর্ণবাদ, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর বাংলাদেশ সফর প্রসঙ্গে মোমেন বলেন, এটা খুবই ভালো খবর যে, তিনি আসছেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে। ঢাকা ও ওয়াশিংটন বহুমুখী দ্বিপাক্ষিক বিষয়ে সম্পৃক্ত।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ভোক্তা এবং আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী। আমাদের উভয়েরই অভিন্ন মূল্যবোধ ও নীতি রয়েছে।”
মোমেন আশা প্রকাশ করেন, লু’র এ সফর দুই দেশের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে সহায়তা করবে।