ঢাকা, নভেম্বর ১৮, ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩, স্থানীয় সময়: ১১:১০:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা

| ১০ কার্তিক ১৪২৮ | Monday, October 25, 2021

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে। আজ করোনা শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৩৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ২০ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৮৯ জন। গতকাল ১৮ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৫ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।
অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৯ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৩ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৪৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টা মারা গেছেন ১ জন। গতকাল মারা গিয়েছিল ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৬৮ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।