ঢাকা, সেপ্টেম্বর ১০, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩, স্থানীয় সময়: ০৯:০৯:১৮

এ পাতার অন্যান্য সংবাদ

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানকে সম্মিলিত অর্জন হিসেবে বিবেচনা করা উচিত: ছাত্রদল নেতা অনীক

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানালো ইসি

| ৭ কার্তিক ১৪৩০ | Sunday, October 22, 2023

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানালো ইসিবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনারা জানেন যে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি। তাই নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।ইসি সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা চাই, আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব দূতাবাস ও মিশনকে জানিয়েছে, ইসির আমন্ত্রণের বিষয়টি তারা জানিয়ে দেবে।