thebdtimes24.com

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সনাতনী সংগঠনের সমন্বয়ে “নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ”-এর ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ জুলাই শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের ফলপট্টিস্থ শ্রীশ্রী শিব শীতলা মন্দির প্রাঙ্গণে জেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় ২১টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনগুলো হলো- ১। বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ২। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ৩। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ৪। বাংলাদেশ হিন্দু মহাজোট (বিধানবিহারী গোস্বামী) ৫। বাংলাদেশ সনাতন পার্টি ৬। জাগো হিন্দু পরিষদ ৭। বাংলাদেশ হিন্দু পরিষদ ৮। সনাতন বিদ্যার্থী সংসদ ৯। লাঙ্গলবন্দ অষ্টমী স্নান জনকল্যাণ সমিতি ১০। হিন্দু যুব ফোরাম, নারায়ণগঞ্জ জেলা ১১। হিন্দু ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জ জেলা ১২। শ্রী শ্রী পাগলনাথ ও রাম-সীতা মন্দির, পাগলা বাজার ১৩। গঙ্গা গীতা যুব সংঘ, বৈদ্যের বাজার, সোনারগাঁ ১৪। শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, শাহী মসজিদ, বন্দর ১৫। ব্রাহ্মণ সংসদ, নারায়ণগঞ্জ জেলা ১৬। সনাতন সেবা সংঘ, বন্দর ১৭। শ্রী শ্রী রাধারানী মন্দির, পাগলা বাজার ১৮। প্রশান্তি অনাথালয়, মহাতীর্থ লাঙ্গলবন্দ ১৯। শ্রী শ্রী শীতলা মন্দির ২০। সনাতন সেবা মহাসংঘ ২১। বন্দর বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির।

সভায় উপস্থিত সংগঠনগুলোর নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির রূপরেখা

প্রধান উপদেষ্টা: ননী গোপাল সাহা

আহ্বায়ক: মানিক চন্দ্র সরকার

যুগ্ম আহ্বায়ক: ১। অভয় রায় ২। রামচন্দ্র চক্রবর্তী ৩। রাজপ্রসাদ চক্রবর্তী ৪। আশীষ কুমার দাস ৫। অজিত দাস ৬। নয়ন সাহা ৭। শিবু দাস ৮। ঋষিকেশ দাস মিঠু ৯। খোকন সাহা ১০। টনি মল্লিক ১১। অর্জুন চক্রবর্তী ১২। ইঞ্জি. উত্তম কুমার সাহা ১৩। বিশ্বজিৎ রায় খোকন ১৪। সত্যজিৎ পাল টোটন ১৫। ইঞ্জি. স্বপন চক্রবর্তী ১৬। দিলীপ দাস ১৭। পঙ্কজ চক্রবর্তী ১৮। সুশান্ত কুমার দে ১৯। রিপন চন্দ্র দাস ২০। হারাধন দে

সদস্য সচিব: ১। স্মৃতি পাল ২। সুজন দাস ৩। রিপন চন্দ্র দাস ৪। গোপাল চন্দ্র মন্ডল ৫। প্রাণবল্লভ দাস ৬। তন্ময় দাস মহন্ত ৭। উজ্জ্বল ঘোষ ৮। জনি ভৌমিক ৯। এড. উত্তম কুমার মোদক ১০। মনোরঞ্জন দাস ১১। বিধান কৃষ্ণ রায় ১২। সঞ্জয় সাহা সদস্য: ১। আকাশ ঘোষ ২। মানিক দাস ৩। সঞ্জীব দাস ৪। রঞ্জিত দাস ৫। রাজিব দাস ৬। মোহন দাস ৭। রবি চন্দ্র দে ৮। নিতিশ জোয়ারদার ৯। প্রদীপ মৈত্র ১০। দেবজিৎ দাস ১১। সহদেব দাস হিরা ১২। সজিব চন্দ্র দাস ১৩। সজিব দাস ১৪। প্রলয় দেব ১৫। সৌরভ দাস ১৬। শাওন সূত্রধর ১৭। জীবন সাহা ১৮। আশুতোষ ঘোষ ১৯। শ্রীরূপ সরকার। ২০। স্বপন রায়

ঐক্য ও মানবসেবায় কাজ করার প্রত্যয় সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশারই বাস্তব রূপ হিসেবে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের যাত্রা শুরু হয়েছে। নেতৃবৃন্দ বলেন, “ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। ‘সংঘ শক্তি কলিযুগে’-এই চেতনাকে সামনে রেখে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাই।” তারা আরও বলেন, বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করে সকলের মতামত ও যোগ্য নেতৃত্বকে সমান গুরুত্ব দিয়ে একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই পরিষদের অন্যতম লক্ষ্য। কোনো ব্যক্তি বা সংগঠনের আধিপত্য নয়, বরং পারস্পরিক সম্মান, সমন্বয় ও অংশগ্রহণের ভিত্তিতে পরিষদ পরিচালিত হবে। নেতৃবৃন্দ আরও জানান, নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; সনাতন সম্প্রদায়ের কল্যাণ, মানবতার সেবা এবং ন্যায় ও সত্যের পক্ষে কাজ করার লক্ষ্যেই এ পরিষদ গঠিত হয়েছে। তারা নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা ও আশীর্বাদ কামনা করে বলেন, ভবিষ্যতে সকল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সোচ্চার থেকে সত্য, ন্যায় ও মানবতার সেবায় কাজ করে যাবে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ। সভায় জানানো হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পরবর্তীতে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনের বিস্তারিত কর্মপরিকল্পনা, ভবিষ্যৎ কার্যক্রম ও দাবিসমূহ ঘোষণা করা হবে। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে বৈঠক ও  দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয় আর  ভারতের উচিত সেই সুযোগ কাজে লাগানো বলে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। (১৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই  দেশের সম্পর্কের টানাপোড়েন কমাতে ভূমিকা রাখতে পারে কি না-এমন প্রশ্নের  জবাবে শামা ওবায়েদ বলেন, ‘আমি বলি, যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা  বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই  সুযোগ তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের  সদ্ব্যবহার করা, ঠিক আছে?’

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,  ‘আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা  বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের কথা এখনো মানুষের মনে  জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের  সংবেদনশীল হতে হবে। কিন্তু যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবেন, দুই  দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে,  অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। ভারত যেন এটা মনে  রাখে, সেটাই আমরা আশা করি।’

তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার  সমাধান সম্ভব উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ভারত যেন বিষয়টি মনে রাখে-এটাই  বাংলাদেশের প্রত্যাশা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান ও ভারত  সফর নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো  সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, দুই দেশের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক  সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বিভিন্ন  কাজে ব্যস্ত রয়েছেন। ভারত ও অন্যান্য দেশে সম্ভাব্য সফরও এখনো চূড়ান্ত হয়নি  বলে জানান তিনি।

২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামী ২০ থেকে ২৫ আগস্টের  মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়সীমার মধ্যেই  সফরের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে  বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী  গত ১০ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এর পরদিন  ১১ আগস্ট তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে  একান্ত বৈঠক করেন। এরপরই মূলত তারেক রহমানের সফরের বিষয়টি সামনে আসে।

ভারতের কয়েকটি গণমাধ্যমও এই সম্ভাব্য সফরের খবর প্রকাশ করেছে।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ‘উভয়  দেশই এই দ্বিপক্ষীয় সফরের বিষয়ে আগ্রহী ছিল, তবে সময়সূচি মেলানো নিয়ে  সমস্যা হচ্ছিল। বিভিন্ন সময়সূচি পর্যালোচনার পর দুই দেশের শীর্ষ  কর্মকর্তারা এখন ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে একটি সময় নির্ধারণের কাছাকাছি  আছেন।’

সূত্রটি জানায়, ২০-২১ আগস্ট অথবা ২১-২২ আগস্ট-এমন  দুটি তারিখ এখন বিবেচনায় রয়েছে। ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ঢাকায়  কাজ শুরু করলেই এটি চূড়ান্ত করা হবে। শুক্রবার সন্ধ্যায় ত্রিবেদী ঢাকায়  ফিরেছেন।

আরেকটি কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১২-১৩ সেপ্টেম্বর  নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন না বলে  সিদ্ধান্ত হওয়ার পরই মূলত ঢাকা ও নয়াদিল্লি এই দ্বিপক্ষীয় সফরের বিষয়ে একমত  হয়।

প্রাথমিকভাবে আগস্টের শেষের দিকে সফরের প্রস্তাব  দিয়েছিল ঢাকা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ সেপ্টেম্বর  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ  দিতে কিরগিজস্তানে যাবেন বলে ভারত অন্য একটি সময়সূচি চেয়েছিল।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও সেপ্টেম্বরের  শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে নিউইয়র্ক  যাবেন। সূত্রটি জানায়, এসব কারণেই উভয় পক্ষ ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে এই  সফরটি শেষ করতে চেয়েছে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক  রহমানের প্রথম ভারত সফর। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর  দুই দেশের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এই সফর তা নিরসনে সহায়ক হতে  পারে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের উন্নতির  কিছু লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু গত ৫ আগস্ট নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর আবার টানাপোড়েন শুরু হয়।  কারণ, এর আগেই ভারত সরকারের কাছে ঢাকা অনুরোধ করেছিল, শেখ হাসিনাকে যেন  ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয়।

পররাষ্ট্রনীতি বিশ্লেষকদের ধারণা, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের না যাওয়ার সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনা ইস্যুর প্রভাব থাকতে পারে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, ঢাকা চায় ভারত যেন তারেক রহমানের সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে।

গত ১০ আগস্ট নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে  ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন।

একই দিনে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের  (র) প্রধান পরাগ জৈন ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে  এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।

এরপর ১১ আগস্ট নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক  করেন ত্রিবেদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই  বৈঠকের একটি ছবি প্রকাশ করে জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও কীভাবে  উন্নত করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা নিতে হাইকমিশনার প্রধানমন্ত্রীর  সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে গত ৩১ জুলাই ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের  দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ প্রেসিডেন্ট দূত সার্জিও গরের সঙ্গেও  বৈঠক করেছিলেন দিনেশ ত্রিবেদী।

দায়িত্ব নেওয়ার পরপরই ভারত সরকার তারেক রহমানকে  দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার  প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়ায় এবং এরপর তিনি চীনে সফর করেন।

নয়াদিল্লিতে দায়িত্ব পালন করা বাংলাদেশের এক সাবেক  কূটনীতিক বলেন, এমন প্রেক্ষাপটেই ভারত তারেক রহমানের এই সফরের জন্য অত্যন্ত  আগ্রহী। শুধু রাজনৈতিক কারণেই নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও এই সফর অত্যন্ত  গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক  জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশের এখন জ্বালানি সহায়তা খুব জরুরি।  অন্যদিকে ভারতের জন্য তাদের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা, কানেকটিভিটি ও  বাণিজ্যের স্বার্থ গুরুত্বপূর্ণ।

এই সাবেক কূটনীতিকের মতে, পানি বণ্টনও একটি বড় ইস্যু।  আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে ২০১১ সাল থেকে  চেষ্টা চালানোর পরও তিস্তা চুক্তির বিষয়টি এখনো অমীমাংসিত আছে।

তিনি বলেন, ‘হাসিনা ইস্যু রয়ে গেলেও বাণিজ্য ও পানির  মতো যেসব বিষয় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, সেগুলো এগিয়ে নেওয়ার  বিষয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাতে পারে।’

সূত্র: ডেইলি স্টার

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:  সংগৃহীত

শনিবার (১৫ আগস্ট) সকাল নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে  আর বঞ্চিত হবে না। যাতে বিদেশে যেতে না হয় এমন একটা চিকিৎসা ব্যবস্থা আমরা  গড়তে চাই ।

এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ  করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও  পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান,  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড  এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও  বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব  নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।

দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ বেডের  হাসপাতাল চালু করা হয়। ব্যাপক হারে রোগী আসতে থাকায় সুচিকিৎসা নিশ্চিত করতে  পরে আরো ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরো ৫০০ বেড  বাড়ানো হলো।

নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জুলাই গণঅভ্যুত্থান যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, তখন আন্দোলনরত  শিক্ষার্থীদের ওপর হামলা, আটক, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজ কার্যালয়  থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলে ছিলেন জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

২০২৪ সালের ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে  অধ্যাপক শামিমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা  যায়, শামীমা সুলতানার চেয়ারের পেছনের দেয়ালে শেখ হাসিনার ছবি নেই।

অধ্যাপক শামীমা সুলতানা জানান, কোটা সংস্কার  আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার, গুলি, হত্যা ও নির্মম  নির্যাতনের ঘটনায় বিবেকতাড়িত হয়ে তিনি তার কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি  অপসারণ করে ফেলেন। তার বিবেক বলেছিল, ‘এই ছবিটি আর তার কার্যালয়ে ঝুলিয়ে  রাখার যোগ্যতা রাখে না’।

ছজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘এটি ছিল আমার  নৈতিকবোধ থেকে ব্যক্তিগত প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ। আমি মনে করেছি, এই  ছবিটি আর আমার অফিসের দেয়ালে ঝুলে থাকা উচিত নয়।’

তিনি জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে  নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতিজ্ঞাবদ্ধ অবস্থান থেকেই তিনি এই  আন্দোলনে যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমার অংশগ্রহণ  কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক সিদ্ধান্ত ছিল না। এটি ছাত্রজীবন থেকে আমি যে  মূল্যবোধ ধারণ করে এসেছি, তারই ধারাবাহিকতা।

অধ্যাপক শামীমা সুলতানা উল্লেখ করেন, এর  আগেও তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্নীতিবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিলেন।

২০২৪ সালের ১৫ জুলাই রাতকে আন্দোলনের একটি  অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওই রাতে উপাচার্যের  বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছিল। তখনই তিনি অনুভব করেন, ‘আর  নীরব থাকার কোনো সুযোগ নেই’।

এরপর তিনি অন্যান্য শিক্ষকদের সাথে প্রতীকী প্রতিবাদে যোগ দেন এবং আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে রাজপথে ছিলেন।

অধ্যাপক শামীমা সুলতানা জানান, সংকটের  মুহূর্তে শিক্ষার্থীদের আশ্রয় দেওয়ার জন্য তিনি তার নিজস্ব কার্যালয় এবং  বিভাগের সভাপতির কক্ষটি উন্মুক্ত রেখেছিলেন। একই সাথে আন্দোলনকারীরা যাতে  দেশ-বিদেশে যোগাযোগ রক্ষা করতে পারেন, সেজন্য অফিসের ওয়াই-ফাই ব্যবহারেরও  সুযোগ করে দিয়েছিলেন।

তিনি বলেন, রংপুরে বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বেসামরিক  নাগরিকদের মৃত্যুর খবর পরিস্থিতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে  দেয়।

শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার বিষয়টি কোনো  ‘আবেগপ্রবণ বা আকস্মিক সিদ্ধান্ত ছিল না’ উল্লেখ করে জাবির এই অধ্যাপক  বলেন, আমার মনে হয়েছিল- যে সরকার তার নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে  এবং উল্টো তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে, সেই সরকার তার  নৈতিক বৈধতা হারিয়েছে।

এর পরিণতি নিয়ে কোনো ভয় কাজ করেছিল কি না  এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সুলতানা বলেন, তরুণদের জীবন বাজি রাখা এবং  প্রাণ হারানোর দৃশ্য দেখার পর তার মধ্যে ভয়ের চেয়ে দায়িত্ববোধ বেশি  শক্তিশালী হয়ে উঠেছিল।

তিনি বলেন, শেখ হাসিনার পোর্ট্রেট সরিয়ে  ফেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দ্রুত  দেশব্যাপী মনোযোগ আকর্ষণ করে।

একটি ব্যক্তিগত মুহূর্তের স্মৃতিচারণ করে  অ্যধাপক সুলতানা বলেন, ঘটনার দিন বাড়ি ফেরার পর আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে  বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত।’

তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তের পর  গালিগালাজ করে ফোনকল, হুমকি দিয়ে ম্যাসেজ, ব্যক্তিগত আক্রমণ এবং  বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টাসহ তীব্র  প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

অধ্যাপক সুলতানা বলেন, ঘটনার দিনই আমার  বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের  সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট আমাকে কারণ দর্শানোর (শোকজ)  নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও আমি আনুষ্ঠানিকভাবে তা কখনো পাইনি।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন এলে নতুন উপাচার্য ওই সিদ্ধান্ত বাতিল করেন।

পুরো বিষয়টি নিয়ে অধ্যাপক সুলতানা বলেন, তিনি তার এই সিদ্ধান্তের জন্য কখনো অনুতপ্ত নন।

তিনি বলেন, আমি এটিকে কোনো ব্যক্তিগত অর্জন  মনে করি না। এটি ছিল স্রেফ প্রতিবাদের একটি প্রতীকী রূপ। আর একজন শিক্ষক  হিসেবে আমার দায়িত্ব ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।

বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর  রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন।ঢাকা:  প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল  কবির রিজভী বলেছেন, বিএনপি সরকারের ছয়মাস পূর্তিতে নির্বাচনী ইশতেহার এবং  ৩১ দফায় দেওয়া অঙ্গীকারের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী কোথাও  ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। এ বিষয়ে  লিখিত একটি বর্ণনা বা বুকলেট আগামীকাল বা পরশুর মধ্যে দেওয়া হবে।

আজ (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে  তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয়  এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’  প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে  কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে বলেও  তিনি আশা প্রকাশ করেন।

রুহুল কবির রিজভী বলেন, কৃষক কার্ড,  ফ্যামিলি কার্ড প্রদানসহ মোট কত কিলোমিটার খাল খনন করা হয়েছে-সেসবের  পূর্ণাঙ্গ পরিসংখ্যানও প্রতিবেদনে থাকবে।

দলের মহাসচিবের পদত্যাগ নিয়ে সমাজকল্যাণ  মন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,  তার বক্তব্যের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের কোনো বিরোধ নেই। তিনি  দলের নির্দেশক্রমেই বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয়  পদ বা সরকারি পদ, যেমন মন্ত্রী বা এমপি থেকে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা  নেই। তবে দলের মহাসচিব হিসেবে যেহেতু তিনি দলের মনোনীত রাষ্ট্রপতি হয়েছেন,  সে কারণে নৈতিক অবস্থান থেকে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

পরবর্তী মহাসচিব নির্বাচন প্রসঙ্গে রিজভী  বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই তা জানানো হবে। দলের প্রতিটি  পদক্ষেপ সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদকের সামাজিক  যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাস এবং সংগঠনটির নতুন কমিটি নিয়ে প্রশ্নের  জবাবে রিজভী বলেন, এ বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। এ  ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে তা দলের হাইকমান্ডের পক্ষ থেকে জানানো হবে।  আর সিদ্ধান্ত চূড়ান্ত হলে প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করা  হবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে দলীয়  কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠান হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়  কার্যালয়ে বেলা ১১টায় দোয়ার আয়োজন করা হবে। গুলশান কার্যালয়েও দোয়া মাহফিল  হবে। একইভাবে দেশের সব দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের  আয়োজন করবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া  স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ও মূল  প্রেরণা ছিলেন। তার ওপর বারবার আক্রমণ হয়েছে, গোটা দেশ, জাতি ও গণতন্ত্র  আক্রান্ত হয়েছে; দেশের বহু পথ ও মতের রাজনীতি আক্রান্ত হয়েছে। এরপরও তাকে  তার কর্তব্য ও কর্ম থেকে বিচ্যুত করা যায়নি। হিমালয় পর্বতের মতো মাথা উঁচু  করে তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেছেন এবং তার অঙ্গীকারে অটল থেকেছেন।

আগামীকালের দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব  খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক  বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) ও প্রধানমন্ত্রীর  গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য (দপ্তরের দায়িত্বে) তারিকুল আলম তেনজিং, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক  দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা.  তৌহিদ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনায় নিষিদ্ধ আ’লীগের কার্যক্রম প্রতিরোধে তৎপর পুলিশ, গ্রেফতার ২
ছখুলনা:  শনিবারকে ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সাংগঠনিক  কার্যক্রম পরিচালনা ও জনসম্মুখে তাদের উপস্থিতি জানান দেয়ার অপচেষ্টা  প্রতিরোধে খুলনা মহানগর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এরই অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গতকাল শুক্রবার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হচ্ছে-পাবলা কারিকর পাড়ার কাজী  মুন্সির পুত্র পারভেজ হাসান (২৯), কেশবলাল রোডস্থ কবির বটতলার মো.  কামরুজ্জামানের পুত্র মো. সাব্বির হোসেন সৈকত (২৮)। এরা দু’জনই যুবলীগের  সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত  সংগঠন আওয়ামী যুবলীগের তিনজন সদস্য ১০প্যাকেট তেহারী কিনে খালিশপুর আবু  নাসের মোড়, গোয়ালখালির মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে

নিজেদের অপকৌশল বাস্তবায়নে কিছু লোককে জড়ো করে বিতরণ করে। এর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে বেগবান করার  চেষ্টার বিষয়টি নজরে আসার পর দৌলতপুর থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রচারিত ছবি দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে। এরমধ্যে দু’জনকে  গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদুল ইসলাম বাসস’কে বলেন, গভীর রাতে খাদ্য বিতরণ  করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস  হিসেবে জনমনে পূর্বস্মৃতি জাগ্রত করার অপচেষ্টা চালানো হয়। পুলিশি তৎপরতায়  তাদের এ অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।

এ ঘটনায় অপু নামক অপর একজন ব্যক্তি পলাতক  রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো  সাংগঠনিক কার্যক্রম নয়, আইনের শাসন ও জননিরাপত্তাই সর্বাগ্রে। আইন ভঙ্গ  করলে পরিচয় নয়, অপরাধই হবে বিবেচনার বিষয়।

আইনশৃঙ্খলা রক্ষায় বাগেরহাটে পুলিশের নজরকাড়া মহড়া
শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স থেকে জেলার বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ মহড়া শুরু হয়।বাগেরহাট: আইনশৃঙ্খলা পরিস্থিতির  নিয়ন্ত্রণ,অপরাধ দমন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায়  প্রস্তুতির জানান দিতে বাগেরহাটে জেলা পুলিশের ব্যতিক্রমী ও নজরকাড়া মহড়া  অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স থেকে জেলার বিভিন্ন  ইউনিটের সমন্বয়ে এ মহড়া শুরু হয়। জেলার ৯টি থানায় একযোগে আইনশৃঙ্খলা রক্ষায়  পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোটরসাইকেল নিয়ে সাইরেন বাজিয়ে বাগেরহাট  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। জেলা পুলিশ লাইন্স থেকে  শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের মাজার প্রাঙ্গণ, ডিসি অফিস, খুলনা-বাগেরহাট  মহাসড়ক, বাসস্ট্যান্ড, দড়াটানা ও মুনিগঞ্জ সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

পুলিশের একযোগে এমন ব্যাপক মহড়া শহরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি  করে। এ সময় সড়কের পাশে শত শত মানুষ দাঁড়িয়ে পুলিশের মহড়া প্রত্যক্ষ করেন।

মহড়ায় নেতৃত্ব দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের  রিকাবদার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের  প্রস্তুতি আরও জোরদার করা, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যেকোনো  জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই ও  জানান দেওয়াই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।

পুলিশের এ মহড়া শুধু নিয়মিত প্রস্তুতির অংশ নয়, বরং মাদক সেবন,  সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের সঙ্গে জড়িতদের জন্য একটি দৃশ্যমান আগাম  সতর্কবার্তা হিসেবেও তাৎপর্য বহন করছে। শহরের বিভিন্ন সড়কে পুলিশের সাইরেন  বাজিয়ে বিপুল সংখ্যক মোটরসাইকেলের বহর প্রদক্ষিণের মধ্য দিয়ে জেলা পুলিশ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দৃঢ় অবস্থানের জানান দিয়েছে।

বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের  বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও প্রস্তুতি রয়েছে-মহড়ার মাধ্যমে এমন  বার্তাই জনমনে দৃশ্যমান হয়েছে।

বাগেরহাট জেলার ৯টি থানায় একযোগে মহড়া অনুষ্ঠিত হওয়ায় জেলার আইনশৃঙ্খলা  ব্যবস্থাপনায় সমন্বিত প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে। জেলার বিভিন্ন  ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি পুলিশের দ্রুত সাড়া দেয়ার  সক্ষমতা এবং মাঠ পর্যায়ে সমন্বিতভাবে দায়িত্ব পালনের প্রস্তুতির প্রতিফলন  বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের  নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের প্রস্তুতি সাধারণ মানুষের মধ্যেও  নিরাপত্তাবোধ বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাগেরহাট জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা  প্রস্তুত রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণে তারা সক্ষম।

পুলিশের এ ব্যতিক্রমী মহড়ার মধ্য দিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে  সচেতনতার বার্তা পৌঁছেছে, অন্যদিকে অপরাধীদের প্রতিও গেছে কঠোর ও সুস্পষ্ট  সতর্ক সংকেত-আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে  না।

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা
আজ  সকালে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।ছবি: বাসসরাঙ্গামাটি :  জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১হাজার ৩শ’ পরিবারকে পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় খাদ্য সহায়তা প্রদান করেছে  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.  হাবীব আজম।

এ সময় রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আযম শফি, যুগ্ম সম্পাদক  মো. হেলাল উদ্দিন, ৭ নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম,  সাধারণ সম্পাদক মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা প্রদানকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম  বলেন, প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত  মানুষের পাশে দাঁড়াতে  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে  যেসব খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে, তা আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে  পৌঁছে দিচ্ছি। সরকারের এ সহায়তা পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকায়  দুর্যোগ কবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে পৌঁছে দেয়া হবে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষ খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার
ঢাকা, ১৫ আগস্ট :  সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি শনিবার জানিয়েছে,  হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে।  যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা গুরুত্বপূর্ণ এই জলপথে  এটি সর্বশেষ হামলার ঘটনা।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত  গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপ করেছে। ফেব্রুয়ারিতে  যুদ্ধ শুরুর পর থেকে দেশটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী  জাহাজগুলোর কাছ থেকে পথ ব্যবহারের ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্র এর  তীব্র বিরোধিতা করছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি সংবাদ সংস্থা  ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) নিশ্চিত  করেছে, ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের  একটি জাহাজ হামলার শিকার হয়। তবে এতে কেউ আহত হয়নি।

এক বিবৃতিতে এডনক সমুদ্রযাত্রীদের নিরাপত্তা এবং নৌযান চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে।

এর এক দিন আগে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ  করেছিল, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি  জাহাজে ইরান হামলা চালিয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের বৈরী হামলা’ হিসেবে নিন্দা করে। তবে ওই ঘটনায়ও কেউ আহত হয়নি বলে জানানো হয়।

এর আগে গত সপ্তাহে এডনক জানিয়েছিল, হরমুজ প্রণালীতে তাদের তিনটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

এর এক দিন পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে আরও একটি এডনক ট্যাংকারে হামলার কথা জানায়।

-হরমুজ নিয়ে উত্তেজনা বাড়ছে-

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগে হরমুজ  প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচল করত। কিন্তু সেখানে একের পর এক হামলার ফলে  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

গত জুনে করা একটি চুক্তিতে স্থায়ী সমঝোতার  জন্য আলোচনার ভিত্তি তৈরির কথা বলা হয়েছিল। চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালীর  ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও প্রতিবেশী দেশ ওমান অন্যান্য উপসাগরীয়  দেশের সঙ্গে আলোচনা করবে এবং সব ব্যবস্থা আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্ধারণ  করা হবে।

তবে গত সপ্তাহে ইরানের নিরাপত্তাপ্রধান মোহাম্মদ বাকের জোলগদরের হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য কয়েকটি শর্তের কথা জানান।

তার শর্তগুলোর মধ্যে রয়েছে-ইরান ও তার  আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং  যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া।