যশোরের চৌগাছা উপজেলায় সবুজ কুড়ি কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাত্সরিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে গত ৩০/১২/২০১৪ইং তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠানে কিন্ডার গার্ডেনের হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অপরাধবোধ স্বীকার করেছেন। সবুজ কুড়ি কিন্ডার গার্ডেনে ৩০(ত্রিশ)জন হিন্দু শিক্ষার্থীদের অনুষ্ঠানে খাদ্য হিসাবে গরুর মাংসের প্যাকেট বিতরণ করা হয় এবং কিছু ছাত্র গরুর মাংস খাওয়ার পর বমি করলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ থানা কর্মকর্তার নিকট অভিযোগ করে। কিন্তু স্থানীয় প্রশাসন কর্তৃক অপরাধী অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। হিন্দু অভিভাব গন তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে শংকিত।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি এড.রবীন্দ্র ঘোষ, গত ০৫/০২/২০১৫ইং তারিখে স্কুল পরিদর্শন করেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে উক্ত ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ
করেন এবং অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কর্তৃক হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।