ঢাকা, জুন ৯, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, স্থানীয় সময়: ০৯:৫০:০০

এ পাতার অন্যান্য সংবাদ

কালিপদ মজুমদারের বাড়িতে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে হিউম্যান রাইট ডেভলপমেন্ট সেন্টার ও জাতীয় হিন্দু ফোরাম ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে গঠনমূলক সমালোচনায় গতিশীল করবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের নিন্দা জানাল ঢাকা কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ : অনুমোদন পেয়েছে ৩ জাহাজ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দিলেন ৫০ বিশিষ্ট নাগরিক কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

সরিষাবাড়িতে মন্দিরে আগুন

| ২২ মাঘ ১৪২১ | Wednesday, February 4, 2015

  সরিষাবাড়ি পৌরসভার সাঞ্চেরপাড় ও উটিয়ারপাড় বিদায় মহাশ্মশান কালীমাতার মন্দিরে আজ সকাল সাতটার দিকে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে। পুলিশ তা অস্বীকার করছে। আগুনে মন্দিরের তিনটি প্রতিমার ক্ষতি হয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিকের অভিযোগ, দুর্বৃত্তরা মন্দিরে আগুন দিয়েছে। এতে কালী ঠাকুর, মহাদেব ও অন্য তিনটি প্রতিমার চুল, গায়ের আবরণ পুড়ে যায়। মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নিবারণ চন্দ্র সাহা সকালে মন্দিরে গিয়ে আগুন দেখে সবাইকে খবর দেন।
সকাল নয়টায় জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে পুলিশের উপস্থিতিতে পোড়া প্রতিমাগুলো পাশের পুকুরে বিসর্জন দেওয়া হয়।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বলেন, এ আগুন দুর্বৃত্তরা দেয়নি।
জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মন্দিরের মূর্তি পোড়া গেছে, তবে এ আগুন দুর্বৃত্তরা দেয়নি।